News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর-কান্ডে সমাবেশের ডাক এপারে আসা ওপারের বঙ্গসন্তানদেরঅশোক সেনগুপ্ত
Image

আর জি কর-কান্ডে সমাবেশের ডাক এপারে আসা ওপারের বঙ্গসন্তানদেরঅশোক সেনগুপ্ত

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): আর জি কর-কান্ডের প্রতিবাদে এবার সমাবেশের ডাক দিয়েছে ওপার বাংলা থেকে আসা বঙ্গসন্তানদের একাধিক সংগঠন। শুক্রবার বিকেলে শহীদ সূর্য সেন ভবনে ডাকা হয়েছে এই সমাবেশ।

বৃহস্পতিবার ‘ময়মনসিংহ প্রাক্তনী’-র সহ সভাপতি দেবব্রত গোস্বামী এই প্রতিবেদককে জানান, “যোধপুর পার্ক সূর্য সেন ভবনেপ্রতিবাদ সভা ও পথ পরিক্রমার আয়োজন করা হয়েছে বিকাল ৫টায়।  সংগঠনের সদস্য/সদস্যাদের এই প্রতিবাদে যোগদান করতে আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক। আমাদের মতো একাধিক সংগঠনের সদস্যবৃন্দর এতে অংশ নেওয়ার কথা।”

ময়মনসিংহের প্রাক্তনীরা প্রায় ২৭ বছর আগে এই সংগঠন তৈরি করেন। প্রথম দিকে সদস্যসংখ্যা ছিল প্রায় ২০০। ধীরে ধীরে এখন হয়েছে প্রায় ৮০০। জন্মসূত্রে তাঁদের আনুমানিক ৬০% ময়মনসিংহের। এই প্রথম তাঁরা এরকম প্রতিবাদ সভা ও পথ পরিক্রমার ডাক দিয়েছেন।

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কি এরকম সমাবেশ ডেকেছেন? প্রশ্নের জবাবে দেবব্রতবাবু বলেন, “সংগঠনে পরিচালনমণ্ডলীর যে বৈঠকে আরজিকর নিয়ে সিদ্ধান্ত হয়েছে, তাতে বাংলাদেশ প্রসঙ্গটি উঠেছিলো। বিষয়টি পুরোদস্তুর রাজনৈতিক। বিভিন্ন স্তরে পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে কথা চলছে। আমাদের সংগঠন অরাজনৈতিক। তাই এখনই তা নিয়ে প্রতিবাদ সভা ও পথ পরিক্রমার কিছু অসুবিধা আছে। তবে, আমাদের অনেকের জন্ম ওপারে। একটা আবেগ তো আছেই! সংগঠনের অনেকের প্রিয়জনেরা এখনও ওপার বাংলায় থাকেন। নিয়মিত খবর পাই। কলকাতায় এই মুহূর্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসাবে কেউ নেই। যিনি দায়িত্বে আসবেন, তাঁর কাছে আমরা বিষয়টি লিখিতভাবে জানাবো।”

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top