News Flash

  • Home
  • দিনের খবর
  • এখন ভারতের কৌশল সমস্ত দেশের সঙ্গে সমান ঘনিষ্ঠতা বজায় রাখা : প্রধানমন্ত্রী
Image

এখন ভারতের কৌশল সমস্ত দেশের সঙ্গে সমান ঘনিষ্ঠতা বজায় রাখা : প্রধানমন্ত্রী

ওয়ারশ, ২২ আগস্ট (হি.স.): সমস্ত দেশের সঙ্গে সমান ঘনিষ্ঠতা বজায় রাখা এই মুহূর্তে ভারতের কৌশল। পোল্যান্ডে বসবাসরত প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “ভারত ও পোল্যান্ড একটি সামাজিক নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছে। ভারতের দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী, ভারতের সংস্কৃতি বৈশ্বিক। আমাদের পূর্বপুরুষেরা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’ মন্ত্র দিয়েছিলেন, আমরা সমগ্র বিশ্বকে একটি পরিবার হিসেবে বিবেচনা করি।”ভারতীয় সময় অনুযায়ী, বুধবার রাতে পোল্যান্ডের ওয়ারশে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, “পোল্যান্ডের এক-তৃতীয়াংশ জনসংখ্যার সমান মানুষ, প্রতিদিন ভারতে মেট্রোতে ভ্রমণ করে। ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধিতে ভারতের অবদান ছিল ১৬ শতাংশের বেশি…ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে খুব বেশি দূরে নয়।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “গত দশকে, ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৯৪০ মিলিয়নেরও বেশি হয়ে গিয়েছে, যা ইউরোপ এবং আমেরিকার জনসংখ্যা… ২ বছরের মধ্যে, আমরা ৫জি নেটওয়ার্ক ভারতের প্রতিটি জেলায় পৌঁছে দিয়েছি। এখন, আমরা কাজ করছি ‘মেড ইন ইন্ডিয়া’ ৬জি নেটওয়ার্কে।”

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top