News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃহস্পতি সকালেও মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকে এখনই নিস্তার নেই
Image

বৃহস্পতি সকালেও মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকে এখনই নিস্তার নেই

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। দুর্যোগের আশঙ্কা কাটেনি দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজেছে কয়েকটি জেলা। তবে গত কয়েকদিনে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র যে উত্তাল হয়েছিল, তা এবার অনেকটা থেমেছে। ধীরে ধীরে শান্ত হচ্ছে সমুদ্র। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ায় বাধা নেই। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সব জেলাতেই।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত চলবে। ২২ ও ২৩ আগস্ট ভারী বৃষ্টি প্রত্যাশিত হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ২৩ আগস্ট পর্যন্ত বৃষ্টি হবে প্রায় সমস্ত জেলাতেই। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

(update) মুম্বইয়ের ঘাটকোপরে ধসে মৃত ৪, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

মুম্বই, ১২ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টির মধ্যে বুধবার ভোরে মুম্বইয়ের ঘাটকোপরের চিরাগ নগর এলাকায় বাড়ির উপর ভূমিধসের ঘটনায়…

ByByNews Desk Aug 12, 2026

২০৪৭-এর মধ্যে উন্নত ভারত গড়তে নগরায়ণ গুরুত্বপূর্ণ: অরবিন্দ পানাগড়িয়া

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য পূরণে নগরায়ণ দেশের অর্থনৈতিক রূপান্তরের…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top