বীরভূম, ২১ আগস্ট (হি. স.) : প্রায় ছ’দিন নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বুড়াবাঁধ এলাকায়। প্রায় ছ’দিন নিখোঁজ থাকার পর বুধবার তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক ঘোষ (২০)। পরিবারের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এদিন সকালে বুড়াবাঁধ এলাকায় একটি জঙ্গলে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই তাঁর বাইক ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূতুড়া গ্রাম পঞ্চায়েতের খয়ড়াকুড়ি গ্রামের বাসিন্দা অশোক ঘোষ। গত ১৫ আগস্ট সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ সেই যুবক। এদিন সকালে জঙ্গলে মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক গাড়িতে খালাসির কাজ করতেন। যদিও মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা।

নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য বীরভূমে
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















