News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস বিধায়ককে প্রাণনাশের হুমকি, থানায় মামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে,
Image

কংগ্রেস বিধায়ককে প্রাণনাশের হুমকি, থানায় মামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে,

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়কে প্রাণনাশের হুমকি দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন তিনি।

কংগ্রেস বিধায়ক জানান, মঙ্গলবার সকাল থেকে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করছিলেন তিনি। বন্যা পীড়িত এলাকা গুলি পরিদর্শন শেষে ফেরার পথে  যোগেন্দ্রনগর কলেজ রোড এলাকায় আসতে একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। সঙ্গে সঙ্গে বিধায়ক এবং সঙ্গে থাকা কংগ্রেস নেতৃত্ব দেন গাড়ি আটকে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখনই বিধায়কের প্রাণনাথের হুমকির পাশাপাশি বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতিকারীরা। অভিযুক্ত প্রত্যেকেই বিজেপি দলের সদস্য বলে দাবি কংগ্রেস বিধায়কের। সঙ্গে সঙ্গে বিধায়ক পূর্ব আগরতলা থানা এসে একটি মামলা দায়ের করেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এদিন বিধায়ক।

বিধায়ক গোপাল চন্দ্র রায় অভিযুক্তদের নামধাম উল্লেখ করেছেন। তিনি জানান তিন অভিযুক্ত এই ঘটনার মূল কান্ডারী। তারা হলেন সৌরভ ভট্টাচার্য, বাড়ি কলেজ টিলা, রামু দাস, বাড়ি টাউন প্রতাপগড়, নারায়ণ সাহা বাড়ি রামঠাকুর রোড এলাকায়। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে বিধানসভা অনশনে  বসার হুমকি দিয়েছেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। 

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top