কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে নিম্নচাপ অঞ্চল, আর এই নিম্নচাপের প্রভাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। এই সময়ে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের ২০ আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ আগস্ট মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলায় বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। এরপর ২০ আগস্ট বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ আগস্ট বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২১ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

(আপডেট) গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপে উত্তাল থাকবে সমুদ্র
Releated Posts
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…
ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…


















