News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপে উত্তাল থাকবে সমুদ্র
Image

(আপডেট) গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপে উত্তাল থাকবে সমুদ্র

কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে নিম্নচাপ অঞ্চল, আর এই নিম্নচাপের প্রভাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। এই সময়ে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের ২০ আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ আগস্ট মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলায় বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। এরপর ২০ আগস্ট বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ আগস্ট বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২১ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top