News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টা বন্ধের সমর্থনে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্ম বিরতি 
Image

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টা বন্ধের সমর্থনে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্ম বিরতি 

আগরতলা, ১৭ আগস্ট: দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ধর্মঘটে সামিল হয়েছেন।  কলকাতার আর.জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসক’কে  ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ বর্তমানে বিক্ষোভে ফেটে পড়ছে। এর থেকে বাদ যায়নি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। শনিবার সকালে ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টা বন্ধের সমর্থন জানিয়ে চিকিৎসকেরা কর্মবিরতিতে শামিল হয়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মূল ফটকের সামনে হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা প্লেকার্ড হাতে নিয়ে তাদের নিরব বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। 

এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এম.ও.আই.সি চিকিৎসক শাশ্বতী মজুমদার বলেন,, আমরা ও.পি.ডি বন্ধ রেখে শুধুমাত্র ইমারজেন্সি পরিষেবা চালু রেখেছি। আমরা নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে ভয় পাচ্ছি, আমরা কি প্রকৃতপক্ষেই সুরক্ষিত!  তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top