News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আরজি করকান্ড, কমলপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটে সামিল 
Image

আরজি করকান্ড, কমলপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটে সামিল 

আগরতলা,১৭ আগস্ট: ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে ধলাই জেলার কমলপুরেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শনিবার সকাল থেকে টানা ২৪ ঘন্টার কর্ম বিরতি ধর্মঘটে শামিল হয়েছেন। 

কলকাতা আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে নারকীয় ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে  ২৪ ঘন্টার কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করছেন । এর প্রতিবাদ জানিয়ে এবং সঠিক বিচার চেয়ে কমলপুর শহরে মিছিল বের করা হয়। এর নেতৃত্ব দেন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক তথা এসডিএমও রাজা জমাতিয়া। শনিবার দুপুরে প্রতিবাদে মুখর হয়ে মিছিলটি বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় হাসপাতালে সমাপ্ত করা হয়। 

বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক তথা এসডিএমও রাজা জমাতিয়া বলেন, পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া মেডিকেল এসোসিয়েশনের কর্মসূচি অনুযায়ী এর প্রতিবাদ জানিয়ে হাসপাতালের চিকিৎসক,নার্স ও অন্যান্য কর্মীরা সবাই শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হচ্ছে। 

Releated Posts

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top