News Flash

Image

সঞ্জয় ঘোষকে টানা জেরা সিবিআইয়ের

কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): আর জি কর-কান্ডে অভিযুক্ত ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জয় ঘোষ শনিবার অফিসটাইম শুরু হতে না হতেই হাজির হন সিবিআই দফতরে। তাঁকে দীর্ঘ সময় ধরে চলে জেরাপর্ব।

এদিন সকাল দশটা নাগাদ ক্যাবে করে পৌঁছন সিবিআই দফতরে। এদিনও সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে কড়া নিরাপত্তায় ভিতরে ঢোকেন। সেই সময় সাংবাদিকদের কাছে তাঁর অনুরোধ, “দয়া করে বলবেন না, আমাকে গ্রেফতার করা হয়েছে।”

সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় তিনি আরও বলেন, “আমাকে সিবিআই তদন্তের স্বার্থে ডেকেছে। আমি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব। দয়া করে বলবেন না আমাকে গ্রেফতার করা হয়েছে।”

প্রসঙ্গত, শুক্রবার দুপুর তিনটে নাগাদ মাঝরাস্তা থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। সূত্রের খবর, রাত দেড়টা পর্যন্ত ম্যারাথন জেরা করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে। এর পর গভীর রাতে সিজিও কমপ্লেক্সের পিছনের দরজা দিয়ে তিনি বেরিয়ে যান বলেই খবর। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ফের পিছনের দরজা দিয়ে সিবিআই দফতরে দ্বিতীয়বার ঢোকেন তিনি। সাধারণত যে পথ দিয়ে সকলে সিবিআই দফতরে ঢোকা বেরনো করেন, সেই পথে কেন যাতায়াত করছেন না সন্দীপ ঘোষ, তা নিয়ে স্বাভাবিকভাবেই চাপানউতোর তৈরি হয়েছে।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top