News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশ গঠনে অতুলনীয় অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন অটলজি : প্রধানমন্ত্রী
Image

দেশ গঠনে অতুলনীয় অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন অটলজি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): প্রয়াণ দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশ গঠনে অতুলনীয় অবদানের জন্য অসংখ্য মানুষ অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করেন। শুক্রবার সকালে বাজপেয়ীর সমাধিস্থল “সদাইভ অটল”-এ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রমুখ। এছাড়াও “সদাইভ অটল”-এ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “অটল জিকে তাঁর পুণ্যতিথিতে শ্রদ্ধাঞ্জলি। দেশ গঠনে তাঁর অতুলনীয় অবদানের জন্য অসংখ্য মানুষ তাঁকে স্মরণ করেন। আমাদের সহ নাগরিকরা যাতে উন্নত মানের জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করার জন্য অটলজি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁর স্বপ্ন পূরণে কাজ করে যাব।  

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top