News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস অথবা এনসিপি (এসসিপি)-র মুখ্যমন্ত্রী মুখকে সমর্থন জানাবো : উদ্ধব ঠাকরে
Image

কংগ্রেস অথবা এনসিপি (এসসিপি)-র মুখ্যমন্ত্রী মুখকে সমর্থন জানাবো : উদ্ধব ঠাকরে

মুম্বই, ১৬ আগস্ট (হি.স.): কংগ্রেস অথবা এনসিপি (এসসিপি)-র মুখ্যমন্ত্রী মুখকে তিনি সমর্থন জানাবেন বলে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুক্রবার মুম্বইয়ে মহাবিকাশ আঘাড়ির পদাধিকারীদের সভায় ভাষণ দেওয়ার সময় উদ্ধব ঠাকরে বলেছেন, “আসুন মহাবিকাশ আঘাড়ির মুখ্যমন্ত্রীর মুখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাক, আমি সমর্থন জানাবো। কংগ্রেস, এনসিপি-এসসিপিকে তাঁদের মুখ্যমন্ত্রীর মুখের পরামর্শ দেওয়া হোক, আমি তা সমর্থন করব, কারণ আমাদের মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করতে হবে।”উদ্ধব ঠাকরে আরও বলেছেন, “আমি ঘোষণা করছি, ওয়াকফ বোর্ড হোক অথবা কোনও মন্দির কিংবা অন্য ধর্মীয় সম্পত্তি, আমি কাউকে কোনও মূল্যে সেই সম্পত্তিগুলিকে স্পর্শ করতে দেব না। এটাই আমার প্রতিশ্রুতি। এটি শুধুমাত্র ওয়াকফ বোর্ডের প্রশ্ন নয়, এটি আমাদের মন্দিরের বিষয়ও। এছাড়াও, শঙ্করাচার্য বলেছেন, কেদারনাথ থেকে ২০০ কেজি সোনা চুরি হয়েছে তারও তদন্ত হওয়া উচিত।”

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top