News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের রেকর্ড গড়ল ইসরো, ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-০৮-এর সফল উৎক্ষেপণ
Image

ফের রেকর্ড গড়ল ইসরো, ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-০৮-এর সফল উৎক্ষেপণ

শ্রীহরিকোটা, ১৬ আগস্ট (হি.স.): ফের একবার রেকর্ড গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। শুক্রবার সকালে ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ- এসএসএলভি-ডি৩/ইওএস-০৮ সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এদিন সকাল ৯.১৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এসএসএলভি এই উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয়।শুক্রবার ভোররাত ২.৪৭ মিনিটে শুরু হয় কাউন্ট-ডাউন প্রক্রিয়া। ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেইকেল’- এসএসএলভি-র মাধ্যমে এটি তৃতীয় তথা চূড়ান্ত উৎক্ষেপণ। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল (পিএসএলভি)-র তুলনায় এসএসএলভি রকেট অনেক ছোট আকারের, মাত্র ৩৪ মিটার লম্বা। পিএসএলভি-র দৈর্ঘ্য মাত্র ৪৪ মিটার। সফল উৎক্ষেপণের পর ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, এসএসএলভি-র তৃতীয় উৎক্ষেপণ সফল। ইওএস-০৮-কে সুনির্দিষ্টভাবে কক্ষপথে স্থাপন করেছে এসএসএলভি-ডি৩। এই সাফল্যের পর ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, “এসএসএলভি-ডি৩/ইওএস-০৮-এর তৃতীয় উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। রকেটটি মহাকাশযানকে পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত সুনির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে। কোনও বিচ্যুতি নেই।”

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top