কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা আরও জোরদার করা হল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে কলকাতা পুলিশ জানিয়েছে, আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনকে শনাক্তও করা গিয়েছে। পুলিশের তরফে সমাজমাধ্যমে কিছু ছবি প্রকাশ করা হয়। সেই ছবিতে হামলায় অভিযুক্তদের দাগ দিয়ে চিহ্নিত করা হয়। তাঁদের সন্ধান দিতে আবেদন জানায় পুলিশ।তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বুধবার গভীর রাতে পথে নামেন মেয়েরা। অভিযোগ, এই কর্মসূচির মাঝেই আর জি কর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয়। আন্দোলনের জমায়েত থেকে কয়েক জন চিকিৎসকদের উপর হামলা করেন বলে অভিযোগ। হামলা চালানো হয় পুলিশের উপরেও। অভিযোগ, অনেক ওষুধপত্র নষ্ট করা হয়েছে। ভাঙা হয়েছে সিসি ক্যামেরা, চেয়ার, টেবিল এবং দরজা, জরুরি চিকিৎসা সরঞ্জাম। তবে ওই ভবনের চার তলার সেমিনার হলে, যেখানে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, সেখানে কেউ পৌঁছতে পারেনি বলে দাবি পুলিশের। এদিকে, হামলার প্রেক্ষিতে আর জি কর হাসপাতালে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধৃত ১৯, আরও জোরদার নিরাপত্তা
Releated Posts
২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…
উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…
বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন
বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…
সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…


















