হাতি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সংযুক্ত: প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১২ আগস্ট : বিশ্ব হাতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হাতির সুরক্ষার জন্য সমাজের সকল অংশের মানুষের প্রচেষ্টার প্রশংসা করেছেন। হাতিদের বংশবৃদ্ধি ও শ্রীবৃদ্ধির জন্য অনুকূল আবাসস্থল সুনিশ্চিত করার জন্য সম্ভাব্য সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। আমাদের সংস্কৃতি ও ইতিহাসে হাতির মূল্য এবং তাদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী কয়েক বছর ধরে হাতির সংখ্যা বৃদ্ধিরও প্রশংসা করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী পোস্ট করেছেন:
“বিশ্ব হাতি দিবস হল হাতিদের সুরক্ষা দেওয়ার জন্য সমাজের সকল অংশের মানুষের প্রচেষ্টার প্রশংসা করার একটি উপলক্ষ্য। একইসঙ্গে আমরা হাতিদের বংশবৃদ্ধি ও শ্রীবৃদ্ধির জন্য অনুকূল আবাসস্থল সুনিশ্চিত করার জন্য সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। ভারতে আমাদের কাছে হাতি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গেও সংযুক্ত| এটা আনন্দের বিষয় যে, গত কয়েক বছর ধরে তাদের সংখ্যা বেড়েই চলেছে|