News Flash

  • Home
  • দেশ
  • নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
Image

নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, শ্রী নটবর সিং জির প্রয়াণে ব্যথিত। কূটনীতি এবং বিদেশনীতিতে তাঁর প্রচুর অবদান। পাশাপাশি তিনি তাঁর দুর্দান্ত লেখনীর জন্যও সুপরিচিত ছিলেন। তাঁর পরিবার ও অনুগামী-অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।

উল্লেখ্য, শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুরে জন্ম তাঁর। ১৯৮৪ সালে তাঁকে পদ্মভূষণ দেওয়া হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে কাবু হয়ে পড়েছিলেন। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাত সাড়ে ১১টা নাগদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী। জানা যাচ্ছে, সোমবার শেষকৃত্য হবে তাঁর।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top