News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বার এসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষিত
Image

ত্রিপুরা বার এসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষিত

আগরতলা, ১০ আগস্ট: হাইকোর্ট বার এসোসিয়েশন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এসোসিয়েশন কার্যকরী কমিটির নির্বাচনে ৬-৫ ফলাফলে জয়ী হয়েছে বিজেপি প্যানেল। সভাপতি পদে জয়ী হয়েছেন বরিষ্ঠ আইনজীবী বিহ্বল নন্দী মজুমদার। তাছাড়া, সম্পাদক পদে জয়ী হয়েছেন ইন্ডি জোটের আইনজীবী সুব্রত সরকার।প্রসঙ্গত, আজ ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ২১ টি আসনের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ২১৭ জন ভোটার রয়েছেন। ১১টি পদের মধ্যে রয়েছে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ ও ৬ টি কার্যকরী সদস্যের পদ। নির্বাচিত কমিটি পরবর্তী দুই বছরের দায়িত্বে থাকবে। আজ ২:৩০ মিনিট নাগাদ থেকে ভোট গণনা শুরু হয়েছিল। এদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১ সদস্যকের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছেন।  ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিহ্বল নন্দী জুমদার। সহ-সভাপতি প্রবাল ঘোষ, সম্পাদক সুব্রত সরকার,সহ-সম্পাদক অস্মিতা বনিক, এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সৌগত দত্ত। এছাড়া ছয়জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, অংকন তিলক পাল, সীমিতা চক্রবর্তী ,দিব্যেন্দু সরকার,অনুজিৎ দে, সাগর বনিক এবং সৈকত সাহা।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top