News Flash

Image

রাখীবন্ধন উৎসবের জোর প্রস্তুতি

আগরতলা, ১০ আগস্ট: রাখি বন্ধন উৎসব আর হাতেগোনা কয়েকদিন বাকি। ইতিমধ্যেই দোকানে দোকানে রাখি সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রতিবছরই রাখি বন্ধন উৎসব এর আগে ব্যাপক সংখ্যায় রাখি বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ১৯ শে আগস্ট রাখি বন্ধন  উৎসব। ইতিমধ্যেই বাজারে রংবেরঙের রাখি এসে পৌঁছে গেছে। চাহিদা রয়েছে ভালো বলে জানান দোকানিরা। ডটকমের যোগেও রাখি বন্ধন উৎসবের গুরুত্ব কিন্তু মোটেই কমেনি। বরং রাখিবন্ধন উৎসবের গুরুত্ব আরো বেড়েছে। ভাইয়ের সাথে বোন রাখি বেঁধে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকেন। রাখি বন্ধন উৎসব এখন আর শুধুমাত্র নিজের ঘরে ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রাখি বন্ধন উৎসবকে সার্বজনীন রূপ দিয়েছে। গত বেশ কয়েক বছর ধরেই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে মেলবন্ধনকে আরও সুদৃঢ়  করার উপায় হিসেবেই এ ধরনের উদ্যোগ নিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো। 

Releated Posts

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারকে হামলার চেষ্টা, পুলিশের তৎপরতায় রক্ষা; তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৯ জুলাই: সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (ডিডব্লিউএস) মহকুমা কার্যালয়ের সামনে দুই ঠিকাদারকে হামলার…

ByByReshmi Debnath Jul 29, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপের উদ্যোগে অসমের বন্যাদুর্গতদের কাছে পৌঁছাল বিশুদ্ধ পানীয় জল

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপ ইনস্টাওয়াটার অসমের বন্যাকবলিত অমগুড়ি ও সংলগ্ন এলাকায় প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026
Scroll to Top