আগরতলা, ১০ আগস্ট: ফেনি নদীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে সাব্রুমের ভারত- বাংলাদেশ সীমান্তের ফেনী নদীতে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন ভারতীয় কৃষকরা। তারা সাথে সাথে বিএসএফকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বিএসএফ। কিন্তু এখনো পর্যন্ত মৃতদেহের পরিচয় জানা যায় নি। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

