News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় উত্তাল চিকিৎসক মহল, কর্মবিরতি ও বিক্ষোভ
Image

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় উত্তাল চিকিৎসক মহল, কর্মবিরতি ও বিক্ষোভ

কলকাতা, ১০ আগস্ট (হি.স.): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মর্মান্তিক খুনের ঘটনায় হাসপাতাল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অকালেই শেষ হল একটি প্রাণ, সাথে শেষ হয়ে গেল একাধিক স্বপ্ন। এই ঘটনার পর হাসপাতালের চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ, আর্তনাদে ভরে গেছে হাসপাতালের আকাশ-বাতাস।

শনিবার সকালে থেকেই হাসপাতালের পিজিটি চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন। তাঁদের অভিযোগ, মহিলা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষকে জানানো হলেও, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। চিকিৎসকদের মধ্যে সুরক্ষার অভাব নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ থাকলেও, হাসপাতাল কর্তৃপক্ষ তাতে কোনও গুরুত্ব দেয়নি বলে অভিযোগ উঠছে। হাসপাতালের চতুর্থ তলায় এখনও পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি।

এছাড়াও, তিন মাস আগে অন কল ডিউটিতে থাকা একাধিক মহিলা চিকিৎসক বিশ্রাম কক্ষে বিশ্রাম নেওয়ার সময় ৪-৫ জন মদ্যপ ব্যক্তি হাসপাতালে ঢুকে তাঁদের সঙ্গে অসভ্য আচরণ করে। সেই ঘটনা কর্তৃপক্ষকে জানানো হলেও, তখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। চিকিৎসকদের বক্তব্য, সেদিন যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হত, তবে আজ এই মর্মান্তিক ঘটনা ঘটত না।

এই ঘটনার পর নিরাপত্তার দাবিতে চিকিৎসকেরা এদিন সকাল থেকে মিছিল শুরু করেছেন। তাঁদের গলায় ঝুলছে টেথোস্কোপ, আর মুখে একটাই দাবি, “আমরা বিচার চাই”। হাসপাতালের নার্সরাও সকাল থেকেই এই ঘটনায় বিক্ষোভে সামিল হয়েছেন।

এই ঘটনা নিয়ে হাসপাতালের বাকি চিকিৎসক ও নার্সদের মধ্যে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন জেগেছে, তা কীভাবে মেটানো হবে, সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top