News Flash

Image

করিমগঞ্জে উদ্ধার প্রায় ১১৫ কোটি টাকার ড্রাগস, ধৃত চার

করিমগঞ্জ (অসম), ৯ আগস্ট (হি.স.) : করিমগঞ্জের শহরতলি বাইপাসে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি পার্থসারথি মহন্ত এবং করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১১৫ কোটি টাকার ড্রাগস। ড্রাগস পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার এবং ড্রাগস পাচারে ব্যবহৃত ট্রাক বাজেয়াপ্ত করেছে পুলিশ।এসটিএফ-এর আইজি পার্থসারথি মহন্ত জানান, গোপন সূত্ৰে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গুয়াহাটি থেকে তিনি এসে করিমগঞ্জের পুলিশ সুপার পাৰ্থপ্ৰতিম দাসকে নিয়ে করিমগঞ্জের বাইপাস এলাকায় বাবা হোটেলের কাছে অভিযানে নামেন। আইজি এবং পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এনএল ০১ এসি ৪৭৬৪ নম্বরের একটি ট্রাকের গতিরোধ করে তাতে তালাশি চালান তাঁরা।ট্ৰাকের গোপন চেম্বার থেকে ১,৩০০ গ্ৰাম হেরোইন এবং ৩ লক্ষ ৫০ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ড্ৰাগসগুলির কালোবাজারে মূল্য ১১৫ কোটি টাকার বেশি হবে। বা‌জেয়াপ্তকৃত ড্রাগসগু‌লি মিজোরাম থে‌কে সংগ্রহ ক‌রে অন্য ত্র পাচা‌রের পরিকল্পনা ছিল বলে তাঁদের প্রাথ‌মিক তদ‌ন্তে ধরা পড়েছে, জানান আইজি এসটিএফ পার্থসারথি মহন্ত।তিনি জানান, ড্রাগস পাচারে জড়িত অভিযোগে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের ফুজাইল আহমেদ, নইমুল হক, আতিকুর রহমান এবং জগজিৎ দেববর্মণ বলে পরিচয় পাওয়া গেছে।অন্য সূত্রে জানা গে‌ছে, ড্রাগস স‌মেত বাজেয়াপ্তকৃত ট্রাকের মালিক জনৈক হবিবুর রহমান। সে কিছু‌দিন আগে ক‌রিমগঞ্জ সদর পু‌লি‌শের হা‌তে ড্রাগস পাচা‌রের অভিযোগে গ্রেফতার হয়েছিল। এখন সে জেল হাজ‌তে। এই একই ট্রাকে করে ড্রাগস পাচার কর‌তে গি‌য়ে জেলবন্দি হবিবুর রহমানের বাবা নইমুল হক সহ চারজন ধরা প‌ড়েছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top