News Flash

Image

বিপদসীমা অতিক্ৰম বরাকের জলস্তর, চতুৰ্থবার বন্যার পদধ্বনী, আতঙ্কিত মানুষ

শিলচর (অসম), ৮ আগস্ট (হি.স.) : বিপদসীমা অতিক্ৰম করেছে বরাক নদীর জলস্তর৷ গতকাল বুধবার রাত থেকে বরাকের জলস্তর বিপদসীমা অতিক্ৰম করছে৷ ঘণ্টায় ৩ সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল৷

তৃতীয়বার সৃষ্ট বন্যার দুর্ভোগ শেষ হয়নি, এরই মধ্যে বরাক নদীর জলস্তর ফের বৃদ্ধি হওয়ায় চতুৰ্থবারের মতো বন্যার আশংকায় আতঙ্কিত কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার মানুষ৷

গত দুদিন ধরে অসম, মেঘালয়, বিশেষ করে মণিপুরে ধারা বৃষ্টিপাতের ফলে হঠাৎ বরাক নদীর জলস্তর বাড়ছে। এতে নদী তীরবর্তী মানুষজন ফের বন্যার আতঙ্কে ভুগছেন।

এদিকে বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি, তিন জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথার্থ পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জুন থেকে প্রায় দু সপ্তাহ তৃতীয়বারের বন্যায় আক্রান্ত হয়েছিল কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকা। বরাক, কুশিয়ারা, সিংলা, ধলেশ্বরী প্রভৃতি নদীর জলে উপত্যকার অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছিল। আউশ, মুরালি ধান খেতের পাশাপাশি শাক-সবজির খেত নষ্ট হচ্ছে সব বন্যা কবলিত গ্রামগুলিতে। একই সঙ্গে গৃহপালিত গবাদি পশুকে চরম খাদ্যাভাবে ভুগতে হয়েছে। উপত্যকার নিচু এলাকায় গ্রামের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top