নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): দিল্লি সফরে এসে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তাঁর ছেলে আদিত্য ঠাকরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল এবং তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংও উপস্থিত ছিলেন।সঞ্জয় সিং বলেছেন, “মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তাঁর ছেলে আদিত্য ঠাকরে, রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বৃহস্পতিবার সুনীতা কেজরিওয়াল এবং অরবিন্দ কেজরিওয়ালের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে, ভারতীয় বিচার বিভাগের ইতিহাসে প্রথমবারের মতো, তাঁর মুক্তি আটকে দেওয়া হয়েছিল। উদ্ধবজি সুনীতা কেজরিওয়াল ও তাঁর পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”

কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উদ্ধবের, নানা বিষয়ে হয়েছে আলোচনা
Releated Posts
দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা
দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…
ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ
ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…
এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…
সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের
কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…


















