ওয়েলিংটন, ৮ আগস্ট (হি.স.): দু’দিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিউজিল্যান্ডের ওয়েলিংটন পৌঁছেছেন। নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরোর উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ঐতিহ্যবাহী মাউরি সংস্কৃতির নানা ঝলক রাষ্ট্রপতি মুর্মুর সামনে তুলে ধরা হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স মাধ্যমে জানিয়েছেন, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ওয়েলিংটনের গভর্নমেন্ট হাউসে নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরো উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রপতিকে ঐতিহ্যবাহী মাউরি “পোহিরি” অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল। তাঁকে রয়্যাল গার্ড অফ অনারও দেওয়া হয়েছিল।”

ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত, ওয়েলিংটনে রাষ্ট্রপতি মুর্মুকে উষ্ণ অভিবাদন
Releated Posts
দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা
দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…
ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ
ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…
এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…
সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের
কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…


















