News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাইকোর্টের কর্তব্যরত বিচারক দ্বারা গন্ডাছড়ার ঘটনার তদন্ত সহ একাধিক দাবি জানালো কংগ্রেস
Image

হাইকোর্টের কর্তব্যরত বিচারক দ্বারা গন্ডাছড়ার ঘটনার তদন্ত সহ একাধিক দাবি জানালো কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:
গন্ডাছড়ার ঘটনায় হাইকোর্টের কর্তব্যরত বিচারপতি দ্বারা তদন্তের দাবী জানিয়েছে প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার গন্ডাছড়া সফরে গেছেন প্রদেশ কংগ্রেস দলের নেতৃত্বরা। সেখানে শরণার্থী শিবিরে থাকা জনগণের সঙ্গে কথা বলেছেন তারা। পরে আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, হামলা অগ্নিসংযোগ সহ বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গন্ডাছড়ার জনগণ আতঙ্কগ্রস্থ হয়ে আছে। এই ঘটনায় উপযুক্ত তদন্ত প্রয়োজন। হাইকোর্টের কর্তব্যরত বিচারক দ্বারা এই ঘটনার তদন্ত করার দাবী জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, শরণার্থী শিবিরে যারা রয়েছেন তাদের খুবই খারাপ অবস্থা। শুধুমাত্র একটি পলিথিনের উপর দিনযাপন করছেন তারা। সঠিকভাবে খাবার  প্রদান করা হচ্ছে না। সকালের খাবারের নামে শিশুদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে শুধু বিস্কুট। দুপুর দুটো তিনটে পর্যন্ত এই বিস্কুট খেয়ে দিন যাপন করছে ছোট ছোট শিশুরা। এমনই অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

তিনি আরো বলেন, শরণার্থী শিবিরে যারা রয়েছেন তাদের দিকে সরকার কোন ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এসব কোনভাবেই কাম্য নয়। এছাড়াও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাদের কিছুই হবে না। তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বিধায়ক বলেন, শরণার্থী শিবিরে মহিলারা রয়েছেন যাদের একমাত্র সম্বল ছিল গবাদি পশু। কিন্তু অগ্নিসংযোগের কারণে সেগুলোও মারা গেছে। ঘরবাড়ি বানিয়ে দিলেও কিভাবে তারা খাবার জোগাড় করবেন তা নিয়ে চিন্তায় আছেন।

বিধায়ক আরো বলেন, হামলা, অগ্নিসংযোগ, বাড়ি ঘর লুটপাট এইসব ঘটনা ঘটার আগে থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়ন ছিল। ১৬৩ ধারাও ছিল গন্ডাছড়ায়। প্রশাসনের উপস্থিতিতে এ ধরনের ঘটনা কিভাবে ঘটে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এর সঠিকতদন্ত ও দাবি করেছেন তিনি। পাশাপাশি ঘটনায় মৃত পরমেশ্বর রিয়াং এর বড় ভাইয়েরকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top