ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মাঠের বাইরে হলেও রেফারিকে নিগৃহীত করার দায়ে বি ডিভিশন লীগের বীরেন্দ্র ক্লাবের গোল রক্ষক ঝুটন দেব কে দুই বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। টিএফএ-র লীগ সাব কমিটির জরুরী বৈঠকে আজ, মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বীরেন্দ্র ক্লাবকে উদ্দেশ্য করে চিঠি প্রদান করা হবে যাতে করে বীরেন্দ্র ক্লাব তার খেলোয়াড়দের এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য। এদিকে, বীরেন্দ্র ক্লাব থেকে এক আবেদনের ভিত্তিতে আগামী ৮ আগস্ট এর বি ডিভিশন লিগ ম্যাচটি পঞ্চায়েত নির্বাচনের জন্য ১৩ আগস্টে অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে। উল্লেখ্য, গত ম্যাচে খেলার পর রেফারি টিংকু দে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পথে বীরেন্দ্র ক্লাবের সম্মুখে নিগৃহীত হয়েছিল। এ বিষয়ে উপযুক্ত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই আজ লীগ সাব কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

রেফারি নিগ্রহের দায়ে ঝুটনকে সাসপেন্ড
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















