News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নয় বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, থানায় মামলা
Image

নয় বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, থানায় মামলা

আগরতলা, ৩০ জুলাই: নিজের বাবার দ্বারা নরকীয় পাশবিক লালসার শিকার হয়েছে নয় বছরের শিশু কন্যা। ওই ঘটনায় রাজধানীর এডি নগর সর্বধর্ম মিশন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পর্রবতী সময়ে বাবার বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এডি নগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এস ডি  মিশন এলাকায় পাষণ্ড বাবা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার নয় বছরের নাবালিকার শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায়। এমনকি ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত। ঠিক একই ভাবে গত ২৪ জুলাই আবারো ওই নাবালিকা শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায় তার পাষণ্ড বাবা। পরে নাবালিকা শিশুকন্যাটি আর দেরি না করে গোটা ঘটনাটি তার মাকে জানায়। ধর্ষিতা সুকন্যাটির মা স্বামীর জঘন্য ঘটনার কথা স্থানীয় এলাকাবাসীদের জানায়। অবস্থার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত পাষণ্ড বাবা পালিয়ে যায়। 

পর্রবতী সময়ে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যার মা তার মেয়েকে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে লিখিত আকারে শ্লিলতাহানী এবং ধর্ষণের মামলা দায়ের করে। পুলিশ তাদেরকে আশ্বাস্ত করে গোটা ঘটনাটি তদন্ত অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।এদিকে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যাটির সহ তার মা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এসইসি-র

ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

টেট উত্তীর্ণ ১৮৫৬ জনকে একসঙ্গে নিয়োগের দাবিতে বিক্ষোভ, আন্দোলনে জলকামান প্রয়োগ, গ্রেফতার চাকরিপ্রার্থীরা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১,৮৫৬ জন চাকরিপ্রার্থীর একসঙ্গে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের বিক্ষোভে…

ByByReshmi Debnath Sep 24, 2026

পশ্চিম থানার নাকের ডগায় বটতলা মহাশ্মশান থেকে অটোরিকশা চুরি, ২৪ ঘণ্টা পরও মেলেনি হদিস

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: পশ্চিম থানার নাকের ডগায় বটতলা মহাশ্মশান এলাকা থেকে অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ, শ্মশানে এক…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার আশ্বাস পেয়ে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অতীতে রাজ্যে যা অসম্ভব ছিল বর্তমানে তা সম্ভব হচ্ছে। চিকিৎসা…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top