News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদী পারাপারের সুবিধার্থে সেতু নির্মাণের কাজ সম্পন্নের দাবি গ্রামবাসীর
Image

নদী পারাপারের সুবিধার্থে সেতু নির্মাণের কাজ সম্পন্নের দাবি গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৯ জুলাই: নদী পারাপারে দুই গ্রামের মানুষের জন্য নেই সেতু কিংবা নৌ পরিবহনের ব্যবস্থা। কাজ শুরু হলেও মাঝপথে থমকে রয়েছে সেতু নির্মানের কাজ। ফলে সমস্যায় ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার উজান দুধপুর এবং বলাই বাজার গ্রামের মানুষ। দ্রুত সেতু নির্মানের দাবি গ্রামবাসীদের।

ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার দুটি গ্রাম হলো উজান দুধপুর এবং বলাইবাজার। দুই গ্রামকে বিভক্ত করেছে মনু নদী। সেই নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরেই চরম সমস্যায় দিন কাটছে সংশ্লিষ্ট গ্রামের মানুষের। যাতায়াতের সমস্যায় কৃষিপ্রধান সেই এলাকার কৃষকদেরকে তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ।

নদীপথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় অন্য রাস্তায় অধিক গাড়ী ভাড়া দিয়ে পাশ্ববর্তী কাঞ্চনবাড়ী বাজারে বিক্রির জন্য ফসল নিয়ে যেতে হচ্ছে কৃষকদেরকে। এতে করে ফসলের উপযুক্ত মূল্য পেতে হিমসিম খেতে হচ্ছে চাষীদেরকে। শুধু তাই নয়, এলাকায় অসুস্থ্য রোগীদের ঘুরপথে হাসপাতালে নিতে গিয়েও গ্রামের মানুষদেরকে সমস্যা পোহাতে হচ্ছে বলে অভিযোগ।এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দুই গ্রামের মধ্যে নদীর উপর সেতু নির্মানের দাবী উঠতে থাকে গ্রামবাসীদের তরফে।

সেইমতো ২০২২ সালের ১০ই জুন পাবিয়াছড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী ভগবান দাসের হাতধরে শিলান্যাস হয় দুই গ্রামের জন্য নদীর উপর একটি ফুট ব্রীজ নির্মান কাজের। গ্রামোন্নয়ন দপ্তরকে কাজের বরাদ দিয়ে কিছুদিন পর যথারিতি শুরু হয় নির্মান কাজ। স্থানীয়দের অভিযোগ কাজ শুরুর কিছুদিনের মাথায় নির্মানকাজ অর্ধসমাপ্ত রেখেই থমকে পরে সেতু তৈরীর কাজ।

তাদের অভিযোগ আগে দুই গ্রামের মধ্যে নদী পারাপারের জন্য ছিলো নৌকোর ব্যাবস্থা। বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে সেই নৌ পরিবহন ব্যবস্থাও। এতে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে গ্রামের মানুষকে।এই সেতুটি নির্মান হলে উপকৃত হবেন দুই গ্রামের বহু মানুষ। ভূক্তভোগীরা চাইছেন নির্মান কাজে সৃষ্ট সমস্ত প্রতিকূল অবস্থা কাটিয়ে দ্রুত নির্মান করা হোক তাদের দীর্ঘ প্রত্যাশিত এই পাকা সেতু।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top