News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩/৮ আগরতলা সংঘর্ষের সিবিআই তদন্তের দাবীতে রাজ্যপালের দ্বারস্থ আইপিএফটি
Image

২৩/৮ আগরতলা সংঘর্ষের সিবিআই তদন্তের দাবীতে রাজ্যপালের দ্বারস্থ আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ গত ২৩ আগস্ট আগরতলায় হিংসাত্মক ঘটনার জন্য কারা দায়ী তা খতিয়ে দেখে IPFTনামধাম জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে আইপিএফটি৷ আইপিএফটির এক প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এব্যাপারে দাবি জানিয়েছেন৷ প্রতিনিধি দলে ছিলেন রাজেশ্বর দেববর্মা, মেবার কুমার জমাতিয়া এবং বিদ্যুৎ দেববর্মা৷ গত ২৩ আগস্ট আগরতলা শহরে আইপিএফটি সমর্থকরা সিপিএম সমর্থকদের আক্রমণের শিকার হয়েছে বলে দাবি করেছেন আইপিএফটি নেতৃবৃন্দ৷ সিবিআই কিংবা হাইকোর্টের কর্তব্যরত একজন বিচারপতিকে দিয়ে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকালে আইপিএফটির নেতৃবৃন্দ বলেন গত ২৩ আগস্টের পর যেসব উপজাতি জনগণ আগরতলা ছেড়ে চলে গেছে তাদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ এবিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷ আগরতলা শহর ও শহরতলী এলাকায় উপজাতিদের নিরাপত্তা জোরদার করার জন্যও দাবি জানানো হয়েছে৷ উল্লেখ্য, গত ২৩ আগস্ট আইপিএফটি আগরতলা শহরে মিছিল ও বিবেকানন্দ ময়দানে সমাবেশ সংগঠিত করেন৷ আইপিএফটির মিছিলকে কেন্দ্র করে আগরতলা শহর এলাকায় লঙ্কাকান্ড সংগঠিত হয়েছিল৷ বিভিন্ন স্থানে হামলাহুজ্জতি এবং যানবাহন পুড়িয়ে দেওয়ার মত নৃশংস ঘটনা সংগঠিত হয়৷ তাতে রাজধানী আগরতলা শহর শহরতলী সহ রাজ্যের প্রায় সর্বত্রই এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়৷ এর ফলে শান্তি সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়৷ বিশেষ করে আগরতলা শহর এলাকা থেকে উপজাতি ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী সহ বিভিন্ন অংশের মানুষজন শহর ছেড়ে তাদের বাড়িঘরে ফিরে যেতে শুরু করেন৷ আগরতলা শহরে যেসব সবজি বিক্রেতা উপজাতি অংশের জনগণ সবজি বিক্রি করতে আসতেন তারাও শহরে আসা থেকে বিরত থাকেন৷ এর ফলে পুনরায় যে অশান্তির পরিবেশ চরম আকার ধারণ করে৷ এই ঘটনার জন্য রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে চলেছে৷ এরই মধ্যে আইপিএফটি দল এই ঘটনায় কারা জড়িত তাদের নামধাম তদন্তে স্বাপেক্ষে প্রকাশের জন্য জোরালো দাবি জানিয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top