News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরকীয়ায় লিপ্ত স্বামী, সুবিচার চাইলেন স্ত্রী
Image

পরকীয়ায় লিপ্ত স্বামী, সুবিচার চাইলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই:  বর্তমান সমাজ ব্যবস্থায় পরকীয়া ভয়ংকর বিপদ ডেকে আনছে। নিজের সন্তানকে উপেক্ষা করে  সঞ্জীব দেববর্মা নামে এক সরকারি কর্মচারী পরকীয়ায় মত্ত হয়ে উঠেছেন। এ ব্যাপারে সুবিচার চেয়েছেন তার স্ত্রী ।  ব্যভিচারীতে লিপ্ত হচ্ছে সমাজ। এমনটাই অভিযোগ উঠেছে রাজধানীর গাঙ্গাইল রোড এলাকার একটি স্কুলের কর্মচারী সঞ্জীব দেববর্মার বিরুদ্ধে। 

তার স্ত্রী চিনু দেববর্মার অভিযোগ, ১৯৯৮ সালে তিনি বিয়ে করেছিলেন সঞ্জীব দেববর্মাকে। গত ছয় বছর তিনি ঠিকঠাক মতো বাড়িতে আসছেন না। গত কয়েক মাস স্বামী সঞ্জীব অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছেন। শ্যামলী বাজারের কোয়ার্টারে তারা একসঙ্গেই থাকে। ডিভোর্স ছাড়াই সঞ্জীবের এই কীর্তি! ওই মহিলার ছেলেমেয়েদের পড়ার খরচ যুগিয়ে যাচ্ছেন তিনি। 

স্ত্রী চিনু দেববর্মার আরো অভিযোগ, তার দুইটি মেয়েকে স্বামী ভুলে গেছেন। কয়েক মাস আগে চম্পক নগরের খামার বাড়িতে তাকে মারধর করে বন্ধনের দেড় লক্ষ টাকা নিয়ে গেছেন সঞ্জীব। স্ত্রীর অভিযোগ ,থানায় পুলিশের কাছে তিনি আইনের সাহায্যের জন্য গিয়েছিলেন। কিন্তু তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।  এমতাবস্থায়  নানা অভিযোগ তুলে ধরার পাশাপাশি সুবিচার চেয়েছেন নির্যাতিতা চিনু দেববর্মা।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top