News Flash

  • Home
  • দেশ
  • নাগাড়ে বৃষ্টি রাজধানীতে, সতর্কতা জারি দেশের একাধিক রাজ্যে
Image

নাগাড়ে বৃষ্টি রাজধানীতে, সতর্কতা জারি দেশের একাধিক রাজ্যে

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): একটানা প্রবল বৃষ্টি। নিম্নমুখী তাপমাত্রার পারদ। আবহাওয়া স্বস্তি দিলেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বুধবারেও জলমগ্ন দিল্লির রাস্তাঘাট। যার জন্য যানজটের সমস্যা সৃষ্টি হয়েছে একাধিক ব্যস্ত রাস্তায়। বুধবারও দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সতর্কতা জারি করেছে।

অন্যদিকে বুধবার মুম্বইয়ে আরব সাগরে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। উপকূল সংলগ্ন বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। মৌসম ভবন সূত্রে খবর, এদিন গোয়া, মহারাষ্ট্র, গুজরাটের একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওডিশার বিভিন্ন এলাকায়। অন্যদিকে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, কেরল, কর্ণাটক সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top