News Flash

Image

ছোট রাজদীপ খুঁজে পেল নতুন ঠিকানা

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনমালা, ২১ জুলাই: অনাথ শিশু খুজে পেল নতুন ঠিকানা। আজ শিশুর দাদু ছোট্ট রাজদীপকে তুলে দিল শিশু হোমে। যাতে সে মা-বাবার আদর ভালোবাসা না পেলেও একজন মানুষের মত মানুষ হয়। সমাজে দশটা লোকের মতো সেও যাতে একদিন বড় মানুষ হতে পারে। এমনটা বলে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল এক বৃদ্ধের।

গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার জন্টু পাল এবং মৌসুমী গোস্বামীর একমাত্র সন্তান সেই রাজদীপ পাল। মৌসুমী গোস্বামী সন্তান জন্মাবার পর থেকেই একই এলাকার দুই নং ওয়ার্ডের তার বাবা হরিপদ গোস্বামীর বাড়িতে চলে আসে একমাত্র শিশু সন্তানকে নিয়ে। জন্টু পাল কোনদিনও তার স্ত্রী এবং সন্তানের ভালো মন্দ খোঁজখবর নেয়নি। এদিকের ছোট্ট রাজদীপ পাল মা মৌসুমি গোস্বামী এবং দাদু হরিপদ গোস্বামীর কাছে ধীরে ধীরে বড় হতে থাকে। এরই মধ্যে গত বছর দুয়েক আগে মৌসুমী গোস্বামী কোন এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অসহায় হয়ে পড়ে ছোট্ট রাজদীপ।

মা মরা রাজদীপকে তখন বুকে টেনে নেয় তার দাদু হরিপদ গোস্বামী। হরিপদ গোস্বামীর বর্তমান বয়স ৭২, তিনি একজন দিনমজুর। বৃদ্ধ শরীর নিয়ে তিনি সব সময় কাজও করতে পারেন না। তিনিও এখন দুই ছেলের উপর ভরসা করে আছেন। কিন্তু নাতি রাজদীপকে কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন দাদু হরিপদ গোস্বামী। বেশ কিছুদিন আগে  সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে হরিপদ গোস্বামী নাতি রাজদীপ পালের কষ্টের কাহিনী তুলে ধরেছিলেন। তারপর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল।

শেষে সংবাদের জেরে কিছুদিন দেরিতে হলেও পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা শুক্রবার কাঞ্চনমালা স্থিত হরিপদ গোস্বামীর বাড়িতে ছুটে আসেন  এবং ছোট্ট রাজদীপ পালের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দাদু হরিপদ গোস্বামী চাইল্ড লাইনের কর্মীদের হাতে তুলে দেন। এদিকে চাইল্ড লাইনের কর্মীরাও হরিপদ গোস্বামীকে আশ্বাস দেয় যে রাজদীপ পাল যতদিন পর্যন্ত সাবালক বয়স না হবে ততদিন পর্যন্ত সরকার তার সমস্ত দায়ভার গ্রহণ করবে। পরে হরিপদ গোস্বামীর দুই চোখ দিয়ে বুকফাটা বেদনার জল গড়িয়ে পড়ছিল।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top