News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণ্ডাছড়ার ঘটনায় উত্তর জেলায় রিয়াং সমাজের উদ্যোগে ক্যান্ডেল মার্চ
Image

গণ্ডাছড়ার ঘটনায় উত্তর জেলায় রিয়াং সমাজের উদ্যোগে ক্যান্ডেল মার্চ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নোয়াগাঁওয়ে ক্যান্ডেল মার্চ সংগঠিত করলেন রিয়াং সমাজের লোকজনরা। ধলাই জেলার গন্ডাছড়ায় নিহত নিরীহ যুবক পরমেশ্বর রিয়াং এর আত্মার চিরশান্তি কামনা করে তারা এই ক্যান্ডেল মিছিল সংঘটিত করেন।  ধলাই জেলার গন্ডাছড়ায় সম্প্রতি পরমেশ্বর রিয়াং নামে এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর গন্ডাছড়ায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু ঘরবাড়ি পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। রিয়াং সমাজের পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। নিহত  যুবকের আত্মার চিরশান্তি কামনা করে রিয়াং সমাজের পক্ষ থেকে ধর্মনগর এর নোয়াগাঁওয়ে শনিবার রাতে এক ক্যান্ডেল মিছিল সংঘটিত করা হয়।

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্যোক্তাদের পক্ষে এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি এই ঘটনায় নিহত পরমেশ্বর রিয়াং এর  পরিবারকে প্রয়োজনীয় সাহায্য এবং ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি এই ঘটনার পর অগ্নিকাণ্ডে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে রিয়াং সমাজ। এ ধরনের হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে শান্তিকামী সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top