News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আধুনিক বাজার হিসেবে তৈরি করা হবে দুর্গা চৌমুহনী বাজারকে : মেয়র
Image

আধুনিক বাজার হিসেবে তৈরি করা হবে দুর্গা চৌমুহনী বাজারকে : মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দুর্গা চৌমুহনী বাজারকেও আধুনিকতম বাজার হিসেবে তৈরি করা হবে জানালেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার । রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উনি সিপিআইএম প্রার্থী থেকে প্রায় ১৮ হাজারের উপরে ভোটে জয়লাভ করেন। তারপর থেকেই বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা বিভিন্ন বাজার কমিটি থেকে উনাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে।

রবিবার দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে  রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে সম্বর্ধনা প্রদান করা হয়।  এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মিহির সরকার, বাজার কমিটির সভাপতি রতন শীল, সম্পাদক তাপস ঘোষ সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন,  এই বাজারের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আগরতলা শহরের প্রত্যেকটি বাজারকে আধুনিকতম বাজার হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে পুর নিগম। দুর্গা চৌমুহণি বাজারকেও অনুরূপ বাজার হিসেবে তৈরি করা হবে। সেই প্রচেষ্টায় বাজার ব্যবসায়ী সমিতিসহ বাজার প্রতিটি ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন তিনি। দুর্গা চৌমুহনী বাজারে যারা পুরসভার কোন বৈধ কাগজ ছাড়া যত্রতত্ত বসে আছে তাদের ব্যাপারে চিন্তাভাবনার পরামর্শ দেন বাজার কমিটিকে।

Releated Posts

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

প্রচলিত চাষকে হারিয়ে অর্গানিক  গমের ব্যাপক সাফল্য ত্রিপুরায়: রতন লাল নাথ

আগরতলা, ৩ মে: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের অর্গানিক কৃষি ক্ষেত্রে এক…

ByByReshmi Debnath May 3, 2026

পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন

আগরতলা, ৩ মে: রাজধানীর ভিটারবন এলাকায় যৌথ অভিযানে দুই চোরকে আটক করল রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ।…

ByByReshmi Debnath May 3, 2026

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top