News Flash

  • Home
  • দেশ
  • বিমানবন্দরের চেক-ইন বিভ্রাটে বিপাকে যাত্রীরা, সুরাহায় উদ্যোগ বিমান সংস্থাগুলির
Image

বিমানবন্দরের চেক-ইন বিভ্রাটে বিপাকে যাত্রীরা, সুরাহায় উদ্যোগ বিমান সংস্থাগুলির

মুম্বই, ১৯ জুলাই (হি. স.): শুক্রবার মুম্বই–সহ একাধিক বিমানবন্দরের চেক-ইন সিস্টেমে সমস্যা। ফলে বিপাকে পড়তে হয় যাত্রীদের। জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৪৫ নাগাদ মুম্বই বিমানবন্দরের চেক-ইন সিস্টেম কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। তড়িঘড়ি সমস্যার সমাধানে এগিয়ে এলো বিমান সংস্থাগুলি। অনলাইন চেক-ইন এর পরিবর্তে তারা ম্যানুয়াল চেক-ইন পদ্ধতি অনুসরণ করছে বলে জানানো হয়েছে বিমান সংস্থাগুলির তরফে। বিমানবন্দর সূত্রে খবর, চেন-ইন সিস্টেম কাজ না করার ফলে ইন্ডিগো, আকাসা এয়ার, স্পাইসজেটের যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। 

আকাসা এয়ারের তরফে জানানো হয়েছে, পরিষেবা প্রদানকারীর পরিকাঠামোগত সমস্যার কারণে বুকিং, চেক-ইন সহ কিছু অনলাইন পরিষেবা সাময়িকভাবে বন্ধ আছে৷ বিমানবন্দরগুলিতে ম্যানুয়াল চেক-ইন এবং বোর্ডিং প্রক্রিয়া চলছে। তাই যাত্রীদের কাউন্টারগুলিতে চেক-ইন করার জন্য তাড়াতাড়ি বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে৷

স্পাইসজেটের তরফেও প্রায় একই ধরণের বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে, পরিষেবা প্রদানকারীর প্রযুক্তিগত সমস্যার কারণে বুকিং, চেক-ইন সহ অনলাইন পরিষেবাগুলি প্রভাবিত হয়েছে। তার জন্য বিমানবন্দরে ম্যানুয়াল চেক-ইন এবং বোর্ডিং প্রক্রিয়া শুরু করা হয়েছে। সেই কারণে যাত্রীদের সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।

Releated Posts

অযোধ্যায় গৃহবন্দি কংগ্রেসের অজয় রাই, বিজেপি-কংগ্রেসের তরজা তুঙ্গে

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): অযোধ্যায় রামমন্দির দর্শনের নির্ধারিত কর্মসূচির আগে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই-কে গৃহবন্দি করা হয়েছে…

ByByNews Desk Jun 30, 2026

ভারতীয় সেনার বীর জওয়ানরা বিশ্বজুড়ে দেশের পতাকা উঁচু রেখেছেন: বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): বিদায়ী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার বলেন, ভারতীয় সেনার বীর জওয়ানরা তাঁদের আনুগত্য, সাহস এবং…

ByByNews Desk Jun 30, 2026

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ৩৫, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর ন্যাফথা পাইপলাইনে…

ByByNews Desk Jun 30, 2026

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top