News Flash

Image

রেস্তোরায় খাবারে মিলল আরশোলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রেস্তোরাঁতে খেতে গিয়ে খাবারের মধ্যে থেকে  বেরিয়ে এলো একটি আরশোলা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাজধানী আগরতলায় এক স্বনামধন্য রেস্টুরেন্ট মিঠাই-র বিরুদ্ধে। ঘটনায় রেস্তোরাঁতে পরিবেশিত খাবারের গুণগতমান নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার বিবরনে জানা যায়, পেশায় শিক্ষিকা সুদীপ্তা পাল স্বামীর সাথে মঙ্গলবার সন্ধ্যায় কামান চৌমুহনী স্থিত মিঠাই রেস্টুরেন্টে নিয়ে ক্রিসপি চিলি পনির অর্ডার করেছিলেন। খাবার পরিবেশন হওয়ার পর যথারীতি অনেকটা খেয়েও ফেলেন তাঁরা। তারপরে খাবারের মধ্য থেকে বেরিয়ে আসে একটি আরশোলা। সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে আনলে তিনি খাবারটি সরিয়ে নিয়ে যান।

রেস্টুরেন্টের ম্যানেজার বলেন, তাদের রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেই রান্না করা হয়। প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় গোটা রেস্টুরেন্টটি। খাবারে আরশোলা কিভাবে এসেছে সে বিষয়ে স্পষ্ট কিছুই বলেননি তিনি। এদিকে রেস্টুরেন্টের তরফে বলা হয়েছে, যদি বাড়ি গিয়ে তাদের শারীরিক কোনো অসুবিধা হয় তবে যেন রেস্টুরেন্টে খবর দেওয়া হয়।

খাবারের মধ্যে থেকে আরশোলা বেরিয়ে আসার ঘটনায় রেস্টুরেন্টের গুনগতমান নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকেরা। এধরনের অসাবধানতা কোনোভাবেই কাম্য নয়। এমনই দাবি রাজধানী বাসীর। এই ঘটনায় গোটা রাজধানীতে খাদ্যরসিকদের আতঙ্ক ছড়িয়েছে। এবিষয়ে খাদ্য সুরক্ষা দপ্তর কি ব্যবস্থা গ্রহন করে সেটাই দেখার।

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top