News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি
Image

বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক হুমকি। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। তাই “গাছ লাগান প্রাণ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৩ই জুলাই উদ্ভাবনী সামাজিক সংস্থার উদ্যোগে ঊনকোটি জেলার চন্ডিপুর ব্লকের অন্তর্গত বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। 

এই বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেন বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল রুদ্র পাল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পঞ্চায়েত  সচিব সুরঞ্জিত সিনহা । এছাড়াও বিভিন্ন স্ব সহায়ক  দলের  এবং উদ্ভাবনী সামাজিক সংস্থা কৈলাশহর শাখার সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৈলাশহর শাখার অর্গানাইজার অভিজিৎ সরকার । এছাড়াও  আজ সংস্থার ধর্মনগর শাখার উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার  খেরেনজুরী এসবি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বৃক্ষ রোপন কর্মসূচি।

 তাতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার কোষাধক্ষ্য সৈকত  দাস।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top