News Flash

  • Home
  • প্রধান খবর
  • চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে  উত্তেজনা খণ্ডঘোষে
Image

চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে  উত্তেজনা খণ্ডঘোষে

খণ্ডঘোষ, ১২ জুলাই (হি. স.) : পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা । অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে মারমুখী জনতার মুখে পড়ে যায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। উত্তেজিত জনতাকে বাগে আনতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রোজকার মতো স্কুলে গিয়েছিল ওই পড়ুয়া। অভিযোগ, ক্লাস চলাকালীন সময়ে আচমকা ওই ছাত্রীর সঙ্গে স্কুলেরই এক শিক্ষক অশালীন আচরণ করতে থাকেন। পরে ওই ছাত্রী পুরো ঘটনার কথা মা-বাবার কাছে খুলে বলে। প্রতিবেশীদেরও জানায়। ঘটনার কথা শোনা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। একজোট হয়ে স্কুলে বিক্ষোভও দেখাতে শুরু করেন। অভিযুক্তের কড়া শাস্তিরও দাবি ওঠে। উত্তেজনার খবর পেতেই এলাকায় আসে পুলিশ। কিন্তু, পুলিশের উপরেও ক্ষোভ উগরে দিতে থাকেন এলাকার লোকজন। দফায় দফায় চলতে থাকে বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আরও তপ্ত হয় পরিস্থিতি। ওই শিক্ষক ছাড়াও আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সকলেই পাঠানো হচ্ছে আদালতে। 

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top