News Flash

  • Home
  • খেলা
  • সি ডিভিশন লীগে জম্পুইজলার বিজয় রথ থামালো ঐকতান
Image

সি ডিভিশন লীগে জম্পুইজলার বিজয় রথ থামালো ঐকতান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়েছে ঐকতান যুব সংস্থা। পক্ষান্তরে বলা যায় জম্পুইজলার বিজয় রথ থামালো ঐকতান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবলের এ গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় ঐকতান যুব সংস্থা ৩-২ গোলের ব্যবধানে জম্পুইজলা প্লে সেন্টারকে পরাজিত করেছে। দু দলের পক্ষেই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কেননা এর আগে কোন খেলায় দু’দলের কেউ পরাজয়ের সম্মুখীন হয়নি। গ্রুপ থেকে মুল পর্বে খেলার জন্য দু-দল প্রায় নিশ্চিত হলেও আজকের ম্যাচে জয়, ঐকতান কে আরও একধাপ এগিয়ে দিয়েছে‌। উল্লেখ্য, মাঝে একটি ম্যাচে জম্পুজলা জয়ী হলেও টেকনিক্যাল কারণে তাদের এই জয় বাতিল করতে হয়েছে। শুধু তাই নয় প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করে, পয়েন্ট প্রদান করে গোলও কাটা হয়েছে। ‌ স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল তিনটার খেলায় বিজয়ী ঐকতান যুব সংস্থার পক্ষে প্রয়াণ দত্ত, রাকেশ জমাতিয়া ও সুভাষ জমাতিয়া প্রত্যেকে একটি করে গোল করে। এদিকে জম্পুইজলা প্লে সেন্টারের জিমেইন জমাতিয়া ও সুখ দয়াল জমাতিয়াও একটি করে গোল করতে সক্ষম হয়। এদিকে, খেলায় অসদাচরণের জন্য রেফারি দু দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, অরিন্দম মজুমদার, অভিজিৎ দাস ও সুকান্ত দত্ত।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top