News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘদিন পর দলীয় কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের বৈঠক
Image

দীর্ঘদিন পর দলীয় কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ জুলাই:
বুধবার প্রদেশ তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ঊনকোটি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা এক ঘটিকায় কৈলাসহরে ঐশ্বর্য লজে গৌরনগর আর ডি ব্লক ও চন্ডিপুর আর ডি ব্লকের তৃনমূল কংগ্রেসের নেতৃস্থানীয়দের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি শান্তনু শাহ।

বৈঠকে উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক বিদুৎ বিকাশ সিনহা,। প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের সম্পাদক জাকির হোসেন সেলিম,জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি দিলওয়ার হোসেন খান জাকির।

রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের সম্পাদক এহিয়া খান,সহ উওর ত্রিপুরা জেলার যুব সভাপতি, ঊনকোটি জেলা কমিটির সম্পাদক জাহাঙ্গীর মিয়া সহ অনেকেই। বৈঠকে আগামী নির্বাচনে সর্বশক্তি দিয়ে তৃনমূল কংগ্রেস লড়াই অবতীর্ন হচ্ছে। বলে জানান যুব সভাপতি শান্তনু শাহ।  প্রত্যেক বক্তারাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেদিক নিয়ে দির্ঘ আলোচনা করা হয়। এদিনের বৈঠকে প্রচুর সংখ্যক নেতৃত্ব উপস্থিত ছিলেন। শান্তনু শাহ বলেন যে কোন পরিস্থিতে দল তৃনমূল কংগ্রেসের প্রত্যেকটি প্রার্থীর পাশে থেকে সহযোগিতা করবে এবং নিরাপত্তা দিতে চেষ্টা করবে। কিছুদিনের ভিতরে রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বরা আসবেন বলেও সবুজ সংকেত দেন শান্তনু শাহ।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top