News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের খুঁটি ও ট্রাক্টর বোঝাই গাড়ির সংঘর্ষে অল্পতে রক্ষা পেলো গাড়ির চালক
Image

বিদ্যুতের খুঁটি ও ট্রাক্টর বোঝাই গাড়ির সংঘর্ষে অল্পতে রক্ষা পেলো গাড়ির চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: বিদ্যুতের খুঁটি ও ট্রাক্টর বোঝাই গাড়ির সংঘর্ষে অল্পতে রক্ষা পেলো গাড়ির চালক। ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার গোলাঘাটি টাকারজলা গাবর্দী সড়কে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

জানা যায় টিআর০১- জি- ১৭২৩  নাম্বারে একটি টাটা মিউজিক ট্রাক ট্রাক্টর নিয়ে গাবর্দী বাজার এলাকায় যাওয়ার পথে দ্রুতগতিতে থাকাই চালক বৃষ্টি ভেজা সড়কে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা হাই ভোল্টেজের বিদ্যুতের খুটির সাথে স্বজরে ধাক্কা মারে। বিদ্যুৎ থাকাকালীন অবস্থায় গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গাছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর অফিস এলাকায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অল্পেতে রক্ষা পায় গাড়ি চালক শাহিদুল ইসলাম।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top