হাফলং (অসম), ৯ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার সিসিএফ মুয়ানথাং টুংনুংকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বনবিভাগের এই পদস্থ আধিকারিককে গত ১৩ ফেব্রুয়ারি বরপেটা রোড মানস টাইগার অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টর হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে কাজে যোগ না দেওয়ায় কঠোর শাস্তির মুখে পড়তে হয়েছে বনবিভাগের এই আধিকারিককে। ১৩ ফেব্রুয়ারি মুয়ানথাং টুংনুং-এর বদলির নির্দেশ আসার পর ১৬ মার্চ এই আধিকারিককে ডিমা হাসাও জেলার বনবিভাগের সিসিএফ পদ ও দক্ষিণ অসমের শিলচর সার্কলের কনজারভেটর অব ফরেস্টের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর পর সিসিএফ মুয়ানথাং টুংনুং মানস টাইগার অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টর পদে যোগ না দেওয়ায় এবার তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশনা জারি করেছেন রাজ্যের বন ও পরিবেশ দফতরের সচিব আদিল খান।

চাকরি থেকে বরখাস্ত ডিমা হাসাও জেলার সিসিএফ মুয়ানথাং টুংনুং
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















