News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান ভোটারদের
Image

কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান ভোটারদের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ঊনকোটি জেলায় কংগ্রেস দলে ভাঙ্গন দেখা দিয়েছে। কংগ্রেস দল ত্যাগ করে গৌরনগর ব্লকের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ১০ পরিবারের ৪৬ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এই উপলক্ষে আয়োজিত যোগদান সভায় উপস্থিত দলের সাধারণ সম্পাদক অরুন সাহা। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে গ্রহন করেন  নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অরুন সাহা বলেন, আমাদের সরকার সবসময় উন্নয়ন নিয়ে কাজ করে থাকে। তাই কাজ দেখে ভারতীয় জনতা পার্টিতে  যোগদান করছেন উন্নয়নকামী মানুষজন। যেমন উন্নয়ন কাজ করে রাজ্য সরকার, তেমনি করছে কেন্দ্রীয় সরকার।

এদিকে,   ইরানি গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড মন্ডলের সহসভাপতি মোতাসির আলী ও সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং শক্তি কেন্দ্রের ইনচার্জ এর  উপস্থিতে আরো ৫৫জন কংগ্রেস ও সিপিএম ছেড়ে বি জেপি দলে যোগ দান করে। এছাড়া গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত গ্রাম পঞ্চায়তের সদস্য কংগ্রেস ছেড়ে রাজ্য সংখ্যালঘু  মোর্চার সভাপতি বিলাল মিয়ার হাত ধরে বি জেপি দলে যোগ দান করেন । উনার নাম মশাইদ আলী।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে ঊনকোটি জেলায় বিজেপির সাংগঠনিক তৎপরতা আরো বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখনো যারা বিরোধী শিবিরে রয়েছেন তাদেরকে বিরোধী দল গুলির প্রতি মোহভঙ্গ করে বিজেপির পতাকা তলে শামিল হয়ে রাজ্যের ও দেশের উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করার সৈনিক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top