News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আত্মীয়দের মধ্যে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, ঘটনায় গুরুতর আহত দুই
Image

আত্মীয়দের মধ্যে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, ঘটনায় গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ জুলাই: ঊনকোটি জেলার রাঙ্গাউটিতে নিকট আত্মীয়দের মধ্যে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনার গুরুতর অভিযোগ মিলেছে। হামলায় আহত এক ব্যক্তি বর্তমানে শিলচরে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র  উত্তেজনা বিরাজ করছে।  যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গৌরনগর ব্লকের সীমান্ত গ্রাম রাঙাউটিতে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে । তিন লাখ টাকা ছিনতাই সহ ঘটনায় আহত হয়েছেন  দুইজন। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর কুবঝার এলাকার বাসিন্দা আহমদ আলী নামে এক ব্যক্তি সোমবার সকালবেলা রাঙ্গাউটি এলাকায় উনার বোনের বাড়িতে গিয়েছিলেন। উনার বোনের ছেলে একটি নতুন গাড়ি ক্রয় করবে সেই সুবাদেই উনার বোনের বাড়িতে যান তিনি।  নগদ তিন লক্ষ টাকা উনার বাইকের মধ্যে নেন।

সেই গাড়িটি ক্রয় করার জন্য  উনার বোনের বাড়ি থেকে ফেরার সময় ওই এলাকার এক মহিলা সহ ওই মহিলার পরিবারের লোকেরা উনাকে রাস্তার মধ্যে আটক করে। উনি কিছু বুঝে ওঠার আগেই উনাকে মাটিতে ফেলে বেধড়কভাবে মারপিট চালায়। ওরা  কি কারনে উনাকে এভাবে মারধর করলো  সেই বিষয়ে কিছু জানা যায়নি।

পাশাপাশি উনার বাইকে থাকা নগদ তিন লক্ষ টাকা ওরা নিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তী সময় উনার পরিবারের লোকেরা উনাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
উনার শরীরের একাধিক জায়গায় গুরুতরভাবে আঘাত লাগে।

তাই কর্তব্যরত চিকিৎসকরা উনার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য উনাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। কিন্তু উনার পরিবারের লোকেরা উনাকে বহি:রাজ্যের শিলচরে নিয়ে যায়  চিকিৎসার জন্য। উক্ত বিষয় নিয়ে আহমদ আলী অভিযুক্তদের বিরুদ্ধে কৈলাসহর ইরানি থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করে।  ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়।

ঘটনার খবর পেয়ে কৈলাশহর জেলা হাসপাতালে ছুটে যায় পুলিশ। কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই। ঘটনার পেছনে কি কারণ আত্মগোপন করে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top