News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীঘ্রই সবজির দাম কমাতে হবে, বাজারদর নিয়ন্ত্রণে নির্দেশ মমতার
Image

শীঘ্রই সবজির দাম কমাতে হবে, বাজারদর নিয়ন্ত্রণে নির্দেশ মমতার

কলকাতা, ৯ জুলাই (হি. স.): অগ্নিমূল্য বাজারদর। সবজি, মাছ–মাংস কোনও কিছুতেই হাত ছোঁয়ানো যাচ্ছেনা বলে অভিযোগ আমজনতার। পেট চালাতে কার্যত নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মঙ্গলবার জরুরি বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আকাশছোঁয়া সবজির দাম নিয়ে পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানিয়ে দিলেন, ১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে। দাম কতটা কমল তা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট জমা দিতে হবে তাঁর কাছে।   মমতা এদিন বলেন, পুলিশকে বলছি, বাজারগুলো আবার গিয়ে গিয়ে দেখুন। বেশি মুনাফার লোভে কিছু কৃত্রিম চাহিদা তৈরি করছে। এটা বড় চক্র কাজ করে। চোখে দেখা যায় না। বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আটকে রাখে। ৪৫ লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে। অল্প অল্প বাজারে ছাড়ুন। তিনি এও বলেন, মুনাফা করার লিমিট নেই। সবজির গাড়ির পুলিশ আটকায় না। বাজারে সিআইডি, পুলিশ, আইবি নজরদারি করুক। এর জন্য টাকা নেবেন না। আমি যদি কারোর কাছে শুনতে পাই এর জন্য তোলাবাজি নেওয়া হয়েছে তাহলে অ্যাকশন নেব। তিনি বলেন, আলু চাষিরা কেজি প্রতি ১৫টাকার বেশি দাম পায় না। অথচ বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। চাষিদের থেকে কিনলে দাম কমে যাবে। সুফল বাংলায় ৮ টাকা কমে পিঁয়াজ মিলছে। পিঁয়াজ স্টোরের জন্য ৪ হাজার পিঁয়াজ গোলা তৈরি করেছি। সেখান থেকে নিচ্ছি। বাজারে পিঁয়াজের দাম কমাতে হবে। সুফল বাংলায় আমরা কম দামে দিচ্ছি বাজারের তুলনায়। দশ থেকে পনেরো শতাংশ কমে পাওয়া যাবে। তিনি এদিন কেন্দ্রকে নিশানা করে বলেন, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে। এটা রাজ্যের বিষয় নয়, কেন্দ্রের। যার জন্য সকলে সাফার করছি। নতুন সরকার ক্ষমতায় আসার পর শেষ দশদিনে দাম বেড়েছে। যার জেরে টান পড়েছে মানুষের হেঁসেলে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top