News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোটারি ক্লাব ধর্মনগরের ২১ তম ইনস্টলেশন অনুষ্ঠিত
Image

রোটারি ক্লাব ধর্মনগরের ২১ তম ইনস্টলেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: রোটারি ক্লাব ধর্মনগরের ২১ তম ইনস্টলেশন হয় আজ ৭ই জুলাই সন্ধ্যা সাত ঘটিকায় ধর্মনগরের দেবদূত ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত মঞ্চে ছিলেন রটারির ত্রিপুরা প্রান্তের অ্যাসিস্ট্যান্ট গভর্নর রটারিয়ান ডক্টর অচিন্ত্য ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন রটারিয়ান ডক্টর দিলীপ কুমার দাস, রটারিয়ান প্রণয় চন্দ্র ,রটারিয়ান বরুন কুমার দাস ,লটারিয়াল সন্দীপ দাস।

এই ইনস্টলেশন এ ২০২৪-২৫ প্রেসিডেন্ট হিসাবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান সন্তোষ সূত্রধর এবং সেক্রেটারি হিসেবে রটারিয়ান পায়েল শীল নির্বাচিত হয়। এছাড়া ২০২৪ ২৫ এর বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচিত হয়।

সকলকে শপথ বাক্য পাঠ করান রটারির ত্রিপুরা প্রান্তের এসিস্ট্যান্ট গভর্নর রটারিয়ান ডক্টর অচিন্ত্য ভট্টাচার্য। নির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান সন্তোষ সূত্রধ র, আগামী বর্ষের বিভিন্ন সামাজিক কাজকর্মে সকলের সহযোগিতা কামনা করেন। ২১তম ইনস্টলেশনের সৌভেনির ভিশন প্রকাশিত হয়।ইস্টলেশন এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নির্বাচিত সেক্রেটারি রোটারিয়ান পায়েল শীল উপস্থিত ধর্মনগর রোটারেকত ক্লাব, ধর্মনগর ব্লাড ডোনারসএসোসিয়েশন , মিডিয়ার বন্ধুদের সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পুরো অনুষ্ঠানের ঘোষক রটোরিয়ান সুবীর সুমন মহাশয় উনার ঘোষণার মাধ্যমে প্রাণবন্ত রাখেন অনুষ্ঠানকে।

Releated Posts

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top