News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধান শিক্ষিকার টাকা নয়ছয়ের অভিযোগ, প্রতিবাদে সরব অভিভাবক মহল
Image

প্রধান শিক্ষিকার টাকা নয়ছয়ের অভিযোগ, প্রতিবাদে সরব অভিভাবক মহল

আগরতলা, ৮ জুলাই: স্কুল তহবিলের প্রায় ছয় লক্ষ টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে টাকারজলা দক্ষিণ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। আজ এরই প্রতিবাদে বিদ্যালয়ের গেটে তালা ঝুলালেন অভিভাবক মহল।

অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকা রিমুই রোখুং কয়েকজন শাসকদলের নামধারী শিক্ষকদের সঙ্গে নিয়ে স্কুল তহবিলের ৫ লক্ষ ৭০ হাজার টাকা গায়েব করে দিয়েছেন। পাশাপাশি আরও অভিযোগ, প্রধান শিক্ষিকার দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে স্কুলে। স্কুলের মিড ডে মিল সঠিক মত ছাত্রছাত্রীদের দেওয়া হয় না। এমনকি স্কুলের এসএমসি কমিটিতে থাকা সদস্যদের কোন বিষয়ে অবগত করা হয় না।

যদিও প্রধান শিক্ষিকা এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এদিন স্কুলের সামনে দীর্ঘক্ষন হই-হট্টগোল চলে ।পরবর্তীকালে স্কুল পরিচালন কমিটির তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top