News Flash

Image

ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন মোদীর

নয়াদিল্লি, ৬ জুলাই (হি. স.) : ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেস্কিয়ান। পরাজিত করেছেন চরমপন্থী নেতা সাইদ জালিলিকে। ইসলামিক দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

শনিবার পেজেস্কিয়ানকে শুভেচ্ছা জানিয়ে মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মাসুদ পেজেস্কিয়ানকে অভিনন্দন। দুই দেশের জনগণের উন্নতির স্বার্থে এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’ মোদী ছাড়াও পেজেস্কিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন-সহ অন্যান্য রাষ্ট্রনেতারা।

উল্লেখ্য, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তারপরই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবর। কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হননি। এবারের ভোটে প্রার্থী হয়েছিলেন মোট ছয়জন। কিন্তু পরবর্তীতে দুজন নাম প্রত্যাহার করে নেন। শেষপর্যন্ত টক্কর হয়েছিল মাসুদ পেজেস্কিয়ান এবং সাইদ জালিলির মধ্যে। গত ২৮ জুন ইরানে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু তাতে কোনও প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। পরবর্তীতে ৫ জুলাই হয় দ্বিতীয় দফার নির্বাচন। তাতে জালিলি পান ১ কোটি ৩০ লক্ষ ভোট। অন্যদিকে ১ কোটি ৭০ লক্ষ ভোট পেয়ে জয়ী হন পেজেস্কিয়ান। ইরানকে প্রগতিশীল দেশ হিসেবে তুলে আনার পক্ষপাতী পেশায় হৃদরোগ বিশেষজ্ঞ পেজেস্কিয়ান। তাঁর জয়ে আশার আলো দেখছেন দেশবাসী।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top