News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেখলিপাড়ায় মাটির ঘর ভেঙে মৃত দম্পতির বাড়িতে গেলেন জিতেন্দ্র চৌধুরী, খোঁজখবর নিলেন আহত শিশুদের
Image

মেখলিপাড়ায় মাটির ঘর ভেঙে মৃত দম্পতির বাড়িতে গেলেন জিতেন্দ্র চৌধুরী, খোঁজখবর নিলেন আহত শিশুদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টিপাতের জন্য মাটির ঘর ভেঙে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তিন মাসের একটি শিশু। ওই ঘরে থাকা অপর শিশু অল্পবিস্তর আহত হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মেখলিপাড়ায় মৃত দম্পতির বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে ছিলেন পবিত্রকর সহ অন্যান্য বাম নেতৃত্বরা। এদিন মৃতের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী।

তিনি জানান মর্মান্তিক এই ঘটনায় স্বামী স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছে। তিন মাসের শিশুটি জিডিপি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার যাবতীয় খোঁজ-খবর নিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে সরোজমিনে প্রত্যক্ষ করে গেছেন। এ ধরনের ঘটনার পর প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা গ্রহণ করার আবেদন জানান তিনি। পাশাপাশি সদ্য পিতা-মাতাহারা দুই শিশুর লালন পালনের জন্য সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানান তিনি।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top