News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভগ্নদশায় রাস্তা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
Image

ভগ্নদশায় রাস্তা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ জুলাই: ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ছয় ও সাত নম্বর ওয়ার্ড এলাকার ভঙ্গুর রাস্তা দ্রুত সংস্কারের জন্য এলাকার বিধায়ক বীরজিৎ সিনহা দ্বারস্থ হয়েছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই চলাচলের রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটির সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই এলাকার জনগণ প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের উদ্যোগে রাস্তাটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ।

শেষ পর্যন্ত তারা এলাকার বিধায়ক বীরজিৎ সিনহার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে বিধায়ক রাস্তাটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর অভিযোগের সত্যতা পান। তিনি এলাকাবাসীদের আশ্বস্ত করেছেন এ ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাক্রমে শীঘ্রই রাস্তাটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাবেন।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top